শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 46
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানের সমাধিস্থলে তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে একই দিন সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।



















