ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস মোড়ে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজীব পরিবহনের বাস বেপরোয়া গতিতে চলাচলের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে।

গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরের পূর্ব গন্দ্রপা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ছিলেন।

আরও পড়ুন  এনসিটিবি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ২

এ ছাড়া রোববার (১ নভেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসের চাপায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিউল ইসলাম নিহত হন। এসব দুর্ঘটনার প্রতিবাদে এবং বাস চলাচল বন্ধের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন বলে জানান শিক্ষার্থীরা।

নটরডেম কলেজের শিক্ষার্থী আসিফ বলেন, রোববার তাঁদের বন্ধু জাকিউল মারা গেছেন। তাঁর দাবি, রাজীব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এ মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধ করার দাবি জানান তিনি। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন আসিফ।

অবরোধের কারণে যানজটে আটকা পড়া যাত্রী দম্পতি মনোয়ার হোসেন ও রাবিয়া জানান, তাঁরা বাসে বসে মহাসড়কে আটকে আছেন। এতে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বুঝিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় ০৩:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস মোড়ে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজীব পরিবহনের বাস বেপরোয়া গতিতে চলাচলের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে।

গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরের পূর্ব গন্দ্রপা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ছিলেন।

আরও পড়ুন  ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের ৪ উদ্যোগ