ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পোশাকশিল্প ধ্বংস রুখতে কঠোর হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে এ খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শক্ত হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুরের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনাও ঘটছে। পরিস্থিতি উসকে দিয়ে শিল্প খাতের ক্ষতি করার অপচেষ্টা রুখতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

আরও পড়ুন  মঙ্গলবার (২৭ মে) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

তিনি বলেন, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাঁর বিশ্বাস, কোনো শ্রমিকই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না।

ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যখন সম্ভাবনা তৈরি হয়, তখন সেই সম্ভাবনা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এ পরিস্থিতিতে পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

পোশাকশিল্প ধ্বংস রুখতে কঠোর হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় ০২:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে এ খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শক্ত হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুরের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনাও ঘটছে। পরিস্থিতি উসকে দিয়ে শিল্প খাতের ক্ষতি করার অপচেষ্টা রুখতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

আরও পড়ুন  রাজশাহীতে জামায়াত কর্মীদের নিয়ে যাওয়া দুইটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার, ৩ জন নিহত, আহত ৪০