ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন: শ্রমমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) থেকে এই বোর্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দ্রুত বোর্ডের সভা আয়োজন করে আলোচনার মাধ্যমে শ্রমিকদের নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী। তিনি জানান, শ্রম আইন অনুযায়ী গঠিত এই বোর্ডের নেতৃত্বে থাকবেন একজন জ্যেষ্ঠ বিচারপতি। বাকি পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন  গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে: শ্রমমন্ত্রী

এ সময় শ্রমিকদের চলমান আন্দোলন থেকে সরে এসে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী। তিনি আশা প্রকাশ করেন, নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠনের পর শ্রমিকরা রাজপথের আন্দোলন ছেড়ে কাজে যোগ দেবেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। ওই বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, রোববার পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন: শ্রমমন্ত্রীর

আপডেট সময় ০২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) থেকে এই বোর্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দ্রুত বোর্ডের সভা আয়োজন করে আলোচনার মাধ্যমে শ্রমিকদের নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী। তিনি জানান, শ্রম আইন অনুযায়ী গঠিত এই বোর্ডের নেতৃত্বে থাকবেন একজন জ্যেষ্ঠ বিচারপতি। বাকি পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন  ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ: শ্রমমন্ত্রীর কড়া হুঁশিয়ারি