ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধিতে বিগ-বি জোরদার করছে বাংলাদেশ-জাপান বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উগান্ডায় ৩৮ জনকে হত্যার অভিযোগে নরখাদক গ্রেপ্তার সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০ চীনে পাচারের ভয়ংকর ফাঁদ: রাজধানী থেকে ১২ পাহাড়ি নারী উদ্ধার রাশিয়ার অর্থায়নে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি জাপানি বিনিয়োগে ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি : সংগৃহীত

জাপানের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বুধবার ধারাবাহিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে অংশ নেবেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা এবং দেশটির বিভিন্ন বড় কোম্পানির প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর জাপান সফরের কর্মসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টায় জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  এফটিএ নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক মঙ্গলবার

এরপর সকাল সাড়ে ১০টায় টোকিওর আরিয়াকে এলাকায় ইউনিক্লো কোম্পানি লিমিটেডের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। সকাল ১১টার দিকে সেখান থেকে প্রধানমন্ত্রীর আবাসস্থলে ফেরার কর্মসূচি রয়েছে তাঁর।

সকাল সাড়ে ১১টায় জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত জেট্রোর প্রেসিডেন্টের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

দুপুর ১টায় জাপানের তিনটি বড় কোম্পানি মিৎসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা (জেইআরএ)-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রতিটি বৈঠকের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া দুপুর পৌনে ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত জাপানের ১৪টি বিশিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দুটি গ্রুপ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। প্রতিটি দলে সাতটি করে কোম্পানির প্রতিনিধি থাকবেন।

এসব বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর আবাসস্থল থেকে জেট্রো ভবনের উদ্দেশে রওনা দেওয়ার কর্মসূচিও রয়েছে তাঁর।

জাপানের বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

আপডেট সময় ০৪:০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জাপানের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বুধবার ধারাবাহিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে অংশ নেবেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা এবং দেশটির বিভিন্ন বড় কোম্পানির প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর জাপান সফরের কর্মসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টায় জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  জাতিসংঘে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান