ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ৬, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন। এ সময়ে ডেঙ্গু, হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে কয়েক হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি ও স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্কুল অধ্যক্ষের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩৭৭ জনের মধ্যে শুধু অক্টোবরেই মৃত্যু হয়েছে ১৩২ জনের। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৮১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, খুলনায় ১৫৯ জন, বরিশালে ১৫২ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৭৫ জন এবং রংপুর বিভাগে ৫১ জন ভর্তি হয়েছেন।

এদিকে, একই ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৭২৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ১৫ হাজার ১৩২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬৩ জন, চট্টগ্রামে ২২৯ জন, সিলেটে ১২৫ জন, বরিশালে ৯১ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৪৯ জন, রংপুরে ২৬ জন এবং রাজশাহী বিভাগে ১২ জন রয়েছেন। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। পরীক্ষায় তাদের মধ্যে ২৩ হাজার ৩২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে ৬, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন। এ সময়ে ডেঙ্গু, হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে কয়েক হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি ও স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন