ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা কার্যালয়-সংলগ্ন সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে বলে জানিয়েছে দলটি।

শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে সাংবাদিকদের জন্য খোলা এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিক্ষেপ করা তিনটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন  এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: ১০১ আইনজীবীর বিবৃতি

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

আপডেট সময় ০৩:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা কার্যালয়-সংলগ্ন সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে বলে জানিয়েছে দলটি।

শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে সাংবাদিকদের জন্য খোলা এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিক্ষেপ করা তিনটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন  ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮