ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা পরিষদের দুটি সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নেট মিটারিং পদ্ধতির আওতায় ৬০ কিলোওয়াট ক্ষমতার এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, জেলা পরিষদের প্রকৌশল ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড এসব প্যানেল স্থাপন করেছে। চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছর প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্রটির মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু আজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এবং ওজোপাডিকো-১-এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারি ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগ দেশের পরিবেশবান্ধব জ্বালানি নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিড

আপডেট সময় ১১:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফরিদপুর জেলা পরিষদের দুটি সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নেট মিটারিং পদ্ধতির আওতায় ৬০ কিলোওয়াট ক্ষমতার এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, জেলা পরিষদের প্রকৌশল ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড এসব প্যানেল স্থাপন করেছে। চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছর প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্রটির মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন  সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী