ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানার বিধান, লাগবে নিবন্ধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে এবং নিবন্ধন পেতে হলে এসব যানবাহনের ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে জরিমানার বিধান রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

আরও পড়ুন  উত্তরের কৃষিতে সোলার বিপ্লব: সাশ্রয়ী, টেকসই আর উৎপাদনশীলতার নতুন দিগন্ত

মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎস থেকে ব্যাটারি রিচার্জ করা হলে ওই রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধন নবায়নও করা হবে না।

তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোর নিবন্ধনের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া হবে না। এ ক্ষেত্রে জরিমানার বিধানও রাখা হবে।

প্রতিমন্ত্রী জানান, এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধনের দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। সেই আইনের ভিত্তিতে বর্তমানে বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালায় ই-রিকশার নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানার বিধান, লাগবে নিবন্ধন

আপডেট সময় ০১:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে এবং নিবন্ধন পেতে হলে এসব যানবাহনের ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে জরিমানার বিধান রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

আরও পড়ুন  ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের