ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিরাপদ খাদ্যের মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটি ঘুরে দেখেন। এ সময় খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে তাকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে তিনি খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম এবং এর মাধ্যমে খাদ্যের মান যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।

আরও পড়ুন  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধানমন্ত্রী

কর্মকর্তারা জানান, দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষা করা হচ্ছে।

বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে।

খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতেও ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

নিরাপদ খাদ্যের মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটি ঘুরে দেখেন। এ সময় খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে তাকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে তিনি খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম এবং এর মাধ্যমে খাদ্যের মান যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।

আরও পড়ুন  আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী