ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

উত্তর কোরিয়ার ট্রাম্পকে কড়া সমালোচনা: গাজা দখলের প্রস্তাবকে ‘অবাস্তব’ বলল কিমের দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 359

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবকে ‘অবাস্তব’ এবং ‘বোকামি’ বলে আক্রমণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বুধবার এক প্রতিবেদনে ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। কেসিএনএ’র মতে, গাজা দখল করবার মতো প্রস্তাব শুধুমাত্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিরোধী একটি ‘ডাকাতি’ পদক্ষেপ।

প্রতিবেদনটি আরও বলেছে, এমন প্রস্তাব ফিলিস্তিনিদের শান্তির ক্ষীণ আশা ভেঙে ফেলবে এবং বিশ্বের জন্য নতুন সংকটের জন্ম দেবে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে, মার্কিন প্রশাসনের হুমকিতে বিশ্ব এখন উত্তপ্ত হয়ে উঠেছে, যেন একটি জ্বলন্ত কয়লা।

আরও পড়ুন  ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা

ট্রাম্পের সঙ্গে তার প্রশাসনেরও কড়া সমালোচনা করা হয়েছে, বিশেষ করে পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার পক্ষে তাদের অবস্থানকে তীব্রভাবে নিন্দা জানানো হয়েছে। কেসিএনএ বলেছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের উত্তেজক ঘোষণায় বিশ্ব যেন এক আতঙ্কের মধ্যে পড়েছে, যা আসলে বৃহত্তর আন্তর্জাতিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

উত্তর কোরিয়া বারবার আন্তর্জাতিক বিষয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিপরীতে কথা বলছে। তারা গাজায় চলমান রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করে এবং সেখানকার সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

উত্তর কোরিয়ার ট্রাম্পকে কড়া সমালোচনা: গাজা দখলের প্রস্তাবকে ‘অবাস্তব’ বলল কিমের দেশ

আপডেট সময় ০৫:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবকে ‘অবাস্তব’ এবং ‘বোকামি’ বলে আক্রমণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বুধবার এক প্রতিবেদনে ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। কেসিএনএ’র মতে, গাজা দখল করবার মতো প্রস্তাব শুধুমাত্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিরোধী একটি ‘ডাকাতি’ পদক্ষেপ।

প্রতিবেদনটি আরও বলেছে, এমন প্রস্তাব ফিলিস্তিনিদের শান্তির ক্ষীণ আশা ভেঙে ফেলবে এবং বিশ্বের জন্য নতুন সংকটের জন্ম দেবে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে, মার্কিন প্রশাসনের হুমকিতে বিশ্ব এখন উত্তপ্ত হয়ে উঠেছে, যেন একটি জ্বলন্ত কয়লা।

আরও পড়ুন  ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ফেড গভর্নর লিসা কুক