ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ! ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে , শি জিনপিংকে ট্রাম্পের চিঠি বিশ্বকে বিপদমুক্ত করতে রুশ-চীন জোট ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু যাত্রাবাড়ীতে তরুণীর অভিযোগে ধরা পড়ল সিরিয়াল প্রতারক আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিলের আমদানিতে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, পাল্টা হুমকি ব্রাসিলিয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 337

ছবি সংগৃহীত

ব্রাজিল থেকে আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা তীব্র আকার নিতে পারে। এর আগেই ট্রাম্প উচ্চ শুল্ক আরোপের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন।

ব্রাজিলও চুপ নেই। তারা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা যেকোনো শুল্কের পাল্টা জবাব দেবে তারা। বিবিসির খবরে এমনটাই বলা হয়েছে।

আরও পড়ুন  মার্কিন-বিরোধী উস্কানির অভিযোগ: হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প

চীনের পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। ফলে এই শুল্ক আরোপ দক্ষিণ আমেরিকার দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এ মাসের শুরুতেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। তিনি দাবি করেছিলেন, লুলা সরকার মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে বৈরি আচরণ করছে এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ নিচ্ছে।

তবে শুল্কের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে ব্রাজিলের কয়েকটি প্রধান রপ্তানি পণ্য—যেমন কমলার রস, কিছু বিমানযন্ত্রাংশ এবং জ্বালানি পণ্য।

নির্বাহী আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, ব্রাজিলে ‘রাজনৈতিক নিপীড়ন, ভয়ভীতি প্রদর্শন, সেন্সরশিপ এবং বলসোনারোর বিচার’ ঠেকাতেই এই শুল্ক আরোপ করা হয়েছে।

এর পাশাপাশি মার্কিন প্রশাসন জানিয়েছে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কারণ তিনি বলসোনারো ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তদন্ত করছেন।

এই শুল্ক ও নিষেধাজ্ঞা ঘিরে যুক্তরাষ্ট্র-ব্রাজিল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের আমদানিতে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, পাল্টা হুমকি ব্রাসিলিয়ার

আপডেট সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ব্রাজিল থেকে আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা তীব্র আকার নিতে পারে। এর আগেই ট্রাম্প উচ্চ শুল্ক আরোপের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন।

ব্রাজিলও চুপ নেই। তারা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা যেকোনো শুল্কের পাল্টা জবাব দেবে তারা। বিবিসির খবরে এমনটাই বলা হয়েছে।

আরও পড়ুন  বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা: মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে আজ