ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভুলে গেলেও সমস্যা নেই, জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

প্রিয়জনের জন্মদিন মনে রাখতে এবার নতুন সুবিধা আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের সেভ করা কন্টাক্টের জন্মদিনের তারিখ মনে করিয়ে দেবে অ্যাপটি। ফলে বিশেষ দিনটি ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে এবং সহজেই শুভেচ্ছা জানানো যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, আইওএস ব্যবহারকারীদের জন্য জন্মদিনের রিমাইন্ডার ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।

আরও পড়ুন  প্রযুক্তিতে পিছিয়ে : দূঘর্টনা কবলিত হচ্ছে এফ-সেভেন

ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপে সেভ করা কোনো কন্টাক্টের জন্মদিন থাকলে নির্দিষ্ট সময়ে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠানো হবে। সেখান থেকে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাটে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে।

এ ছাড়া জন্মদিনের দিন কন্টাক্টস ট্যাবে সংশ্লিষ্ট ব্যক্তির নামের পাশে কেকের ইমোজি এবং ‘বার্থডে’ লেবেল দেখা যাবে। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপে নিজের জন্মতারিখ যুক্ত করতে হবে।

বর্তমানে ফিচারটি বেটা সংস্করণে পরীক্ষাধীন এবং এখনো সব বেটা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি। চূড়ান্তভাবে সবার জন্য চালু করার আগে ফিচারটিতে আরও পরিবর্তন বা নতুন সুবিধা যুক্ত হতে পারে।

ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু হলে বন্ধু, স্বজন ও পরিচিতদের জন্মদিনসহ বিশেষ দিন মনে রাখা এবং সময়মতো শুভেচ্ছা জানানো আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সামা টিভি

নিউজটি শেয়ার করুন

ভুলে গেলেও সমস্যা নেই, জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

আপডেট সময় ০২:০০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিয়জনের জন্মদিন মনে রাখতে এবার নতুন সুবিধা আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের সেভ করা কন্টাক্টের জন্মদিনের তারিখ মনে করিয়ে দেবে অ্যাপটি। ফলে বিশেষ দিনটি ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে এবং সহজেই শুভেচ্ছা জানানো যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, আইওএস ব্যবহারকারীদের জন্য জন্মদিনের রিমাইন্ডার ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।

আরও পড়ুন  ১৩ বছর পর আইফোন ৫এস-এ চমক: পুরোনো মডেলে নতুন আপডেট দিল অ্যাপল