ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে তালাবদ্ধ বাড়ি থেকে ১৭ জন উদ্ধার, পালাল পাচারকারীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে মানব পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারি

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বান্দরবানের লামা উপজেলার জাফর আলম, নুরুল হুদা, শাহিন শাহরিয়ার হৃদয়, বেলাল, রফিকুল ইসলাম ও সাফায়েত হোসেন রয়েছেন। অন্যরা কক্সবাজারের মামুনুর রশিদ, তাফসির, আশরাফ হোসেন, বাবুল, আনসার উদ্দিন, নুরুল আফসার, সাইফুল ইসলাম, জোবায়ের ও নুর মোস্তফা।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকার কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে জড়ো করে রাখে।

বিষয়টি জানতে পেরে এসআরবি-১৫-এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বাইরে থেকে তালাবদ্ধ বাড়িটির তালা ভেঙে ভেতরে তল্লাশি চালিয়ে ১৭ জনকে উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী চক্রটি এসব ব্যক্তিকে বিদেশে পাচারের ফাঁদে ফেলেছিল। তাদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার উদ্দেশ্যে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য ওই বাড়িতে আটকে রাখা হয়েছিল।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে তালাবদ্ধ বাড়ি থেকে ১৭ জন উদ্ধার, পালাল পাচারকারীরা

আপডেট সময় ১১:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে মানব পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩