ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান
ডিবি পরিচয়ে ডাকাতি :

ধানমন্ডি থানা পুলিশের অভিযানে ১২ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 399

ছবি সংগৃহীত

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় ধানমন্ডি থানা পুলিশের অভিযানে ১২ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল গ্রেফতার হয়েছে। অভিযানে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

গত ৩ জানুয়ারি গভীর রাতে মিরপুর রোডের হোটেল আড্ডার সামনে একটি ট্রাককে গতিরোধ করে ৭-৮ জনের একটি দল। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক চালক ও সহকারীকে। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে কেরানীগঞ্জে ফেলে রেখে ট্রাকসহ মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন  পাবনায় মহাসড়কে গাছ ফেলে ২০টিরও বেশি যানবাহন ডাকাতি, আতঙ্ক জনমনে

এরই ধারাবাহিকতায়, ২২ জানুয়ারি একই কৌশলে মোহাম্মদপুর থেকে ৭৫ ড্রাম সয়াবিন তেলবাহী একটি ট্রাক লুট করে ডাকাত দল।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মঞ্জু (৪০), ২। সাইফুল ইসলাম (৪০), ৩। মোঃ রাসেল (২৮), ৪। মোঃ জাহিদ (২৪), ৫। মোঃ জাকির প্রকাশ তৌহিদ (৪০), ৬। মোঃ ইসমাইল হোসেন (৩৩), ৭। মোঃ হিরা শেখ (৩৫), ৮। মো: রফিক (৩৫), ৯। মোঃ বাধন (৩০), ১০। চাঁন মিয়া (৫৪), ১১। বেল্লাল চাকলাদার (৪৫) ও ১২। মোঃ আসলাম খাঁন (৪৫)।

ধানমন্ডি থানার বিশেষ অভিযানে প্রথম দফায় রাজধানীর মগবাজার এলাকা থেকে মোঃ মঞ্জু, সাইফুল ইসলাম, রাসেল ও জাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ, মহাখালী, শনির আখড়া ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আরও আটজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত চক্রের মূলহোতা মোঃ জাকির ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সাদা নোহা গাড়ি, লুট হওয়া ১০টি তেলের ড্রাম (বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা) এবং একটি লুণ্ঠিত ট্রাক উদ্ধার করা হয়েছে।

তারা সাধারণত ডিবি পুলিশ পরিচয়ে নির্দিষ্ট স্থানে ওঁত পেতে থাকে, বাটন ফোন ব্যবহার করে যোগাযোগ করে, এবং ডাকাতির পরপরই সিমসহ ফোন ফেলে দিয়ে নিরাপদ স্থানে চলে যায়।

নিউজটি শেয়ার করুন

ডিবি পরিচয়ে ডাকাতি :

ধানমন্ডি থানা পুলিশের অভিযানে ১২ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

আপডেট সময় ১০:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় ধানমন্ডি থানা পুলিশের অভিযানে ১২ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল গ্রেফতার হয়েছে। অভিযানে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

গত ৩ জানুয়ারি গভীর রাতে মিরপুর রোডের হোটেল আড্ডার সামনে একটি ট্রাককে গতিরোধ করে ৭-৮ জনের একটি দল। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক চালক ও সহকারীকে। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে কেরানীগঞ্জে ফেলে রেখে ট্রাকসহ মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন  ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি