ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

অতিরিক্ত ডিআইজির বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 522

ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পিতামাতার বাড়িতে শুক্রবার রাত গভীরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং দুই লাখ টাকা নগদ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী নাজমুল আলম জানান, ভোররাতে প্রায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল তাদের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে মা-বাবাকে জিম্মি করে ডাকাতির মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন  তেঁতুলিয়া নদীতে ডাকাতি, কোস্ট গার্ডের অভিযানে ‘শাহিন বাহিনীর’ পাঁচ জলদস্যু আটক

ডাকাতির পর পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঘটনার পর তারা তদন্ত শুরু করেছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

অতিরিক্ত ডিআইজির বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি

আপডেট সময় ০১:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পিতামাতার বাড়িতে শুক্রবার রাত গভীরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং দুই লাখ টাকা নগদ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী নাজমুল আলম জানান, ভোররাতে প্রায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল তাদের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে মা-বাবাকে জিম্মি করে ডাকাতির মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন  তেঁতুলিয়া ও টাঙ্গাইলে ডাকাতি: আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার