ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য সরকারী আর্থিক সহায়তা কার্যক্রম শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 364

ছবি সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে ২১ জন শহীদ পরিবারের মধ্যে এবং ৭ জন আহতের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে সরকার শহীদদের আত্মত্যাগ এবং আহতদের সাহসিকতার প্রতি সম্মান জানিয়েছে।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “এই শহীদরা আমাদের নতুন বাংলাদেশের ইতিহাস। তাদের ত্যাগ কোনো পরিমাপের মধ্যে পড়বে না। আপনারা জীবন্ত ইতিহাস। যারা ইতিহাস স্মরণ করতে জানে না, তারা জাতি হিসেবে গড়ে ওঠে না।” তিনি আরও জানান, সরকার সব হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার করবে, তবে সুবিচার নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের অবিচার না হয়।

আরও পড়ুন  গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন

সরকারের নেয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদরা ‘জুলাই শহীদ’ এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত হবেন। শহীদ পরিবার প্রতি এককালীন ৩০ লাখ টাকা সহায়তা পাবেন। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ২০ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

অপরদিকে, গুরুতর আহতদের জন্য এককালীন ৫ লাখ টাকা এবং অন্যান্য আহত যোদ্ধাদের জন্য ৩ লাখ টাকা আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। তাদের মাসিক ভাতা, চিকিৎসা সুবিধা এবং কর্মসংস্থানের সুযোগও দেয়া হবে।

এছাড়া, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ ও আহতদের জন্য সরকারী কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে। সরকার খুব শিগগিরই শহীদ ও আহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করবে।

নিউজটি শেয়ার করুন

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য সরকারী আর্থিক সহায়তা কার্যক্রম শুরু

আপডেট সময় ০৬:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে ২১ জন শহীদ পরিবারের মধ্যে এবং ৭ জন আহতের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে সরকার শহীদদের আত্মত্যাগ এবং আহতদের সাহসিকতার প্রতি সম্মান জানিয়েছে।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “এই শহীদরা আমাদের নতুন বাংলাদেশের ইতিহাস। তাদের ত্যাগ কোনো পরিমাপের মধ্যে পড়বে না। আপনারা জীবন্ত ইতিহাস। যারা ইতিহাস স্মরণ করতে জানে না, তারা জাতি হিসেবে গড়ে ওঠে না।” তিনি আরও জানান, সরকার সব হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার করবে, তবে সুবিচার নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের অবিচার না হয়।

আরও পড়ুন  ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০