ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন, আধুনিক সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা ইরানের ঢাকার নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আলাদা পে-স্কেলের চিন্তা শিক্ষকদের জন্য: শিক্ষামন্ত্রী মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

ছবি: সংগৃহীত

সংসদকে পাশ কাটিয়ে সরকারের ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চে’র নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন  সচিবালয়মুখী লংমার্চে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ও জলকামান প্রস্তুত

রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লং মার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে। দলটিকে এসব বক্তব্যের আশ্রয়-প্রশ্রয় দিতেও দেখা যাচ্ছে, যা স্পষ্টতই অপরাধমূলক কর্মকাণ্ড। জনগণের সামনে উচ্চারণ করা যায় না—এমন শব্দও প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে। এভাবে তারা গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক ইস্যুতে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল শুধু সমালোচনা করে যাচ্ছে। অথচ সংকট নিরসনে তাদের কোনো গঠনমূলক প্রস্তাব নেই। সংসদে এ বিষয়ে কোনো পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

দেশের রিজার্ভ বৃদ্ধি পাওয়ার মতো ইতিবাচক অর্জনগুলো বিরোধী দল জনগণের সামনে তুলে ধরছে না বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব অর্জন আড়াল করার চক্রান্ত চলছে।

রিজভী আরও বলেন, সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করছে। তবে সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে না ধরে তারা রাজপথকে বেছে নিয়েছে। এটি মূলত সরকারের সার্বিক উন্নয়নকে আড়াল করার অপচেষ্টা।

বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে খুলে ফেলতে হবে।

ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী

আপডেট সময় ০৫:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সংসদকে পাশ কাটিয়ে সরকারের ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চে’র নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন  ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী