ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন, আধুনিক সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা ইরানের ঢাকার নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আলাদা পে-স্কেলের চিন্তা শিক্ষকদের জন্য: শিক্ষামন্ত্রী মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

দিল্লির সত্য নিকেতন এলাকায় শিক্ষার্থীসহ কয়েকজনের থাকার একটি ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার দুপুরে এ দুর্ঘটনার পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

দিল্লির মতিবাগ-২ এলাকার একটি শিব মন্দিরের কাছে ভবনটি ধসে পড়ে। সেখানে শিক্ষার্থী ও শিশুদের জন্য পিজি বা পেইং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা ছিল।

আরও পড়ুন  ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

বিজেপির বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করছেন। এ কারণে আরও মানুষ ভেতরে আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, ভবনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন শিক্ষার্থী আটকা পড়েছেন, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সংখ্যা পাঁচ, ১০ কিংবা ২০ জনও হতে পারে। তবে শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছেন বলে তিনি জানান।

অনিল শর্মা আরও জানান, বিভিন্ন এলাকা থেকে পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীরা ওই ভবনের পিজিতে থাকতেন। ঘটনাটিকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এখন পর্যন্ত দুজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির এই বিধায়ক।

সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, রোববার দুপুর প্রায় দেড়টার দিকে দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট ভবন ধসে পড়ার খবর পায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেন।

বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা। তবে এই দুর্ঘটনায় মোট কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে সরকারি কোনো তথ্য এখনও জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় ০৫:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির সত্য নিকেতন এলাকায় শিক্ষার্থীসহ কয়েকজনের থাকার একটি ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার দুপুরে এ দুর্ঘটনার পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

দিল্লির মতিবাগ-২ এলাকার একটি শিব মন্দিরের কাছে ভবনটি ধসে পড়ে। সেখানে শিক্ষার্থী ও শিশুদের জন্য পিজি বা পেইং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা ছিল।

আরও পড়ুন  লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু