ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ অযৌক্তিক: প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে তেল সংকট চলার মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন  ১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

প্রতিমন্ত্রী বলেন, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারাই তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে তেল সংকট চলছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ কর্মসূচি পালন করা অযৌক্তিক।

অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ অযৌক্তিক: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে তেল সংকট চলার মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন  পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩