ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নতুন ইতিহাস মেসির লিগে, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের চমক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান মেজর লিগ সকারে (এমএলএস) গড়েছেন নতুন ইতিহাস। সিএফ মন্ট্রিলকে ২-০ গোলে হারানোর ম্যাচে গোল করে টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রাখার কীর্তি গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই কিশোর তারকা।

ম্যাচের ৫৭ মিনিটে ড্যানলি জিন জ্যাকসের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্রায় ২০ মিনিট পর কাভান সুলিভানের দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

আরও পড়ুন  বাংলাদেশিদের সহজে ভিসা দিতে আমিরাতের সঙ্গে আলোচনা চলছে

বক্সের ভেতর থেকে নেওয়া একটি শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার আগেই দূর থেকে ছুটে আসেন কাভান।

ডিফেন্ডারদের ফাঁক গলে প্রথম স্পর্শেই বল জালে জড়িয়ে দেন তিনি। তাঁর দুর্দান্ত গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে।

চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এটি কাভানের চতুর্থ গোল। পাশাপাশি তাঁর রয়েছে সাতটি অ্যাসিস্ট। অর্থাৎ মোট ১১টি গোলে সরাসরি অবদান রেখে তিনি ভেঙে দিয়েছেন এমএলএসের সাবেক তারকা ফ্রেডি আদুর রেকর্ড।

২০০৫ সালে ১৬ বছর বয়সে আদু চার গোল ও ছয় অ্যাসিস্ট মিলিয়ে মোট ১০টি গোলে অবদান রেখেছিলেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে ১১টি গোলে অবদান রেখে নতুন কিশোর রেকর্ড গড়লেন কাভান।

এর মধ্য দিয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টে অবদান রাখা প্রথম কিশোর ফুটবলার হিসেবেও ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।

নিউজটি শেয়ার করুন

নতুন ইতিহাস মেসির লিগে, বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের চমক

আপডেট সময় ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান মেজর লিগ সকারে (এমএলএস) গড়েছেন নতুন ইতিহাস। সিএফ মন্ট্রিলকে ২-০ গোলে হারানোর ম্যাচে গোল করে টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রাখার কীর্তি গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই কিশোর তারকা।

ম্যাচের ৫৭ মিনিটে ড্যানলি জিন জ্যাকসের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্রায় ২০ মিনিট পর কাভান সুলিভানের দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

আরও পড়ুন  মানবপাচারকারীদের নির্যাতনের শিকার ১৭৫ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলেন