ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার ফ্রিজের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী শিশির মনির জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতের আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।

রিট আবেদনে বলা হয়, আইন অনুযায়ী একই গ্রুপভুক্ত বা একই পরিবারের সদস্যদের হাতে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। তবে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়। এসব প্রতিষ্ঠানের হাতে ব্যাংকটির মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছর ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও ব্যক্তিবিশেষের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

একই আদেশে এসব শেয়ারহোল্ডার ও পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার ফ্রিজের নির্দেশ

আপডেট সময় ১২:১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬