ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

জনস্বার্থের প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। এ জন্য নতুন অর্থনৈতিক মডেলের আওতায় বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে বেসরকারি কোম্পানি ও উন্নয়ন সহযোগীদের আলাদাভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল প্রতিষ্ঠার লক্ষ্যে ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার: রিজভী

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় নদী-খালগুলোকে পণ্য পরিবহনের কাজে ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। এ জন্য পানি নিষ্কাশন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও সরকার জোর দিচ্ছে বলে উল্লেখ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় নেওয়া এই পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ করা হবে। পাশাপাশি পানি সরবরাহের নতুন মডেল অনুসন্ধান ও পরীক্ষা করা হবে।

পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন।

পরে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।

নিউজটি শেয়ার করুন

জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৬:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জনস্বার্থের প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। এ জন্য নতুন অর্থনৈতিক মডেলের আওতায় বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে বেসরকারি কোম্পানি ও উন্নয়ন সহযোগীদের আলাদাভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল প্রতিষ্ঠার লক্ষ্যে ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা