ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

টালমাটাল পাকিস্তান ক্রিকেট; মিসবাহর পদত্যাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে ব্যাপক রদবদলের পর জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক মিজবাহ-উল-হক। একই সঙ্গে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির ব্যাটিং কনসালট্যান্টের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বোর্ডের নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, মিজবাহ তাঁর পদত্যাগপত্র জমা দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

আরও পড়ুন  পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও ফাইনালে কেন অনুপস্থিত? অবাক শোয়েব আখতার

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তান। এরপরই তৃতীয় ও শেষ টেস্টের আগে দল ও টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আনে পিসিবি। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে অনুষ্ঠেয় ম্যাচটির আগে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এ ছাড়া মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী ওসমান, আমের জামাল, ওয়াইস জাফর ও খুররম শাহজাদকে।

তাদের জায়গায় টেস্ট দলে নেওয়া হয়েছে সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলসহ পাঁচ নতুন মুখ—আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রেজাউল্লাহকে। পাশাপাশি কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে সাদা বলের কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকেকে।

২০১৭ সালে পাকিস্তানের অন্যতম সফল টেস্ট অধিনায়ক হিসেবে অবসর নেওয়ার পর ক্রিকেট বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মিজবাহ। ২০১৯ সালে একই সঙ্গে জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পান তিনি। পরের বছর কোচিংয়ে মনোযোগ দিতে প্রধান নির্বাচকের পদ ছাড়েন এবং ২০২১ সালে প্রধান কোচের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান।

পরবর্তীতে ২০২৩ সালে তৎকালীন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মিজবাহ। সাম্প্রতিক ন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শাহীন আফ্রিদির নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন দল পাকিস্তান গোল্ডের কোচের ভূমিকাতেও ছিলেন সাবেক এই অধিনায়ক।

চলতি বছরের মার্চে আকিব জাভেদ, সরফরাজ আহমেদ ও আসাদ শফিকের সঙ্গে চার সদস্যের জাতীয় নির্বাচন কমিটিতে যুক্ত হন মিজবাহ। একই সময়ে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ১৮০ দিনের চুক্তিতে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব নেন তিনি।

ইংল্যান্ড সফরের মাঝপথে দল ও টিম ম্যানেজমেন্টে পিসিবির আকস্মিক পরিবর্তনের পরই জাতীয় নির্বাচন কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মিজবাহ। তাঁর এই পদত্যাগ পাকিস্তান ক্রিকেটে চলমান অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

টালমাটাল পাকিস্তান ক্রিকেট; মিসবাহর পদত্যাগ

আপডেট সময় ০৫:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে ব্যাপক রদবদলের পর জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক মিজবাহ-উল-হক। একই সঙ্গে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির ব্যাটিং কনসালট্যান্টের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বোর্ডের নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, মিজবাহ তাঁর পদত্যাগপত্র জমা দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

আরও পড়ুন  পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন আজহার মাহমুদ