ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বেলা ৩টায় শুরু হচ্ছে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের তালিকা পাওয়ার পরপরই কমিটিগুলো চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।

চিফ হুইপ বলেন, অধিবেশনটি সাধারণত ৫, ৭ অথবা ১০ দিনের মধ্যে শেষ হতে পারে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

আরও পড়ুন  সংসদে জুলাই সনদ ইস্যুতে মতভিন্নতা, সিদ্ধান্ত ঝুলে মঙ্গলবারে

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তাবিধি কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন অমান্যের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আপডেট সময় ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বেলা ৩টায় শুরু হচ্ছে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের তালিকা পাওয়ার পরপরই কমিটিগুলো চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।

চিফ হুইপ বলেন, অধিবেশনটি সাধারণত ৫, ৭ অথবা ১০ দিনের মধ্যে শেষ হতে পারে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

আরও পড়ুন  সংসদের প্রথম অধিবেশন কবে?