ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :

হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ব্রিটিশ নাগরিকত্ব থাকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেই হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মো. আসাদুজ্জামান বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেই দায়িত্ব নিয়েছেন। সংবিধান মেনেই তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এ নিয়োগের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানান তিনি।

আরও পড়ুন  নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

এর আগে প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। তখনও তার নাগরিকত্বের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। বরং কোন কোন গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, সে বিষয়ে পাল্টা প্রশ্ন করেন।

গত শুক্রবার (২১ আগস্ট) হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। শপথ গ্রহণের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ব্রিটিশ নাগরিকত্ব থাকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেই হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মো. আসাদুজ্জামান বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেই দায়িত্ব নিয়েছেন। সংবিধান মেনেই তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এ নিয়োগের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানান তিনি।

আরও পড়ুন  আত্মসমর্পণের আগেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হতে পারে: আইনমন্ত্রী