ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 66

ছবি সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান এবং চীন-বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। একই সঙ্গে উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে সমর্থন জানিয়েছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে হাতে হাত রেখে এগিয়েছে।

আরও পড়ুন  দুই নেতার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

চীনের রাষ্ট্রপতি বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন পরীক্ষার মধ্যেও চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে রয়েছে।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শি জিনপিং। এ ক্ষেত্রে কৌশলগত যোগাযোগ বাড়ানো, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণ এর সুফল পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শি জিনপিং।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল প্রকাশের পর মির্জা ফখরুলকে অভিনন্দন জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। এক বার্তায় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত দেশটি, যাতে দুই দেশ ও তাদের জনগণ আরও বেশি উপকৃত হয়।

নিউজটি শেয়ার করুন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং

আপডেট সময় ০৭:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান এবং চীন-বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। একই সঙ্গে উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে সমর্থন জানিয়েছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে হাতে হাত রেখে এগিয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের পথে সহায়ক হবে: মির্জা ফখরুল