ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

কাতারে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর, বিশেষ ক্ষমা ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 476

ছবি সংগৃহীত

কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য সুখবর! দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে। কাতারের আবাসন আইন লঙ্ঘন করে যেসব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন, তারা এই সুযোগের আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শাস্তি ছাড়াই দেশে ফিরতে পারবেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এই বিশেষ ক্ষমা তিন মাস চলবে। এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফিরে যেতে পারবেন।

আরও পড়ুন  নতুন সিরীয় সরকারের কর্মকর্তারা কাতার সফরের সময় আবারও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

প্রবাসীদের সুবিধার্থে প্রশাসন নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগও রেখেছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা সালওয়া রোডের “সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টে” উপস্থিত হয়ে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবেন।

কাতার সরকারের এই মানবিক সিদ্ধান্ত অবৈধ প্রবাসীদের জন্য নতুন আশার আলো। সংশ্লিষ্টরা বলছেন, এই সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীরা নিরাপদে ও আইনগত জটিলতা ছাড়াই দেশে ফেরার ব্যবস্থা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

কাতারে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর, বিশেষ ক্ষমা ঘোষণা

আপডেট সময় ১০:৫৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫