০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান

ভিজিট ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 86

ছবি সংগৃহীত

সৌদি আরবে ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য নতুন সুখবর দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত)। এখন থেকে তারা ৩০ দিনের মধ্যে বৈধ প্রক্রিয়ায় নিজ দেশে ফেরার সুযোগ পাবেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এই নতুন সুবিধা কার্যকর হয়েছে বলে সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শুধু ভিজিট ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীরাই নয়, যারা স্বেচ্ছায় সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান তারাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

জাওয়াজাত এক বিবৃতিতে জানিয়েছে, যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধের মাধ্যমে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ঘোষণার ৩০ দিনের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে কিংবা অতিরিক্ত জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আবেদনের জন্য প্রবাসীদের সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে আবেদন করতে হবে। সেখানে ‘তাওয়াসুল’ সেবা ব্যবহার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করা যাবে। যারা নিজেরা সরাসরি আবেদন করতে অক্ষম, তারা কোনো বিশ্বস্ত ব্যক্তি, নিকটস্থ ভিসা সেবা কেন্দ্র অথবা সাইবার ক্যাফের সহায়তা নিতে পারেন।

সৌদি আরবে অবস্থানরত অনেক প্রবাসী নানা কারণে ভিজিট ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফিরতে পারছিলেন না। নতুন এই সিদ্ধান্তে তারা স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে বৈধতার বাইরে অবস্থানকারীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, যারা এই সুযোগ গ্রহণ করতে চান, তাদের যেন দ্রুত আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যাতে কোনো প্রকার জটিলতা না ঘটে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের ফলে সৌদি আরবে অবস্থানরত ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের বৈধ উপায়ে দেশে ফেরা সহজ হবে এবং দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

ভিজিট ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর

আপডেট সময় ০৪:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫