ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, বাতিল ১,৪০০ ফ্লাইট অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধার অভিযোগে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা এসএসসি ও সমমানের ফল আজ, যেভাবে দেখা যাবে যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না: ইরান নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

ইরান ও ওমানের আলোচনার পরও হরমুজ প্রণালি পুনরায় খুলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে।

আরও পড়ুন  আইএমএফের চাপে নয়, বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি: অর্থমন্ত্রী

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। সে সময় ধারণা করা হচ্ছিল, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হতে যাচ্ছে এবং এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি আবার চালু হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে এখনও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ফলে হরমুজ প্রণালি কবে পুনরায় খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

নিউজটি শেয়ার করুন

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

আপডেট সময় ১২:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইরান ও ওমানের আলোচনার পরও হরমুজ প্রণালি পুনরায় খুলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কে তেলের দাম ধস, সংকটে যুক্তরাষ্ট্রের জ্বালানি খাত