ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 52

ছবি সংগৃহীত

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে বৃহস্পতিবার বিকেলেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জ্বালানি মন্ত্রী।

আরও পড়ুন  শিল্পে কাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, এফএসআরইউর মেরামতকাজ বিকেলের মধ্যেই শেষ হবে। এরপরই টার্মিনাল থেকে গ্যাস সঞ্চালন শুরু হবে।

তিনি বলেন, গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনে চাপ (প্রেশার) বাড়বে। যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে পর্যায়ক্রমে সরবরাহ স্বাভাবিক হবে এবং চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে সরবরাহ যে অবস্থায় ছিল, সেটিতে ফিরে যেতে এই সময় প্রয়োজন হবে।

লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সরবরাহ কমে গেলে এর প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়ে। গ্যাসের অভাবে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সরবরাহ স্বাভাবিক হলে সেগুলো আবার পর্যায়ক্রমে চালু করা হবে।

নিউজটি শেয়ার করুন

দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

আপডেট সময় ০৭:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬