ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গবেষণায় সরকারের পূর্ণ সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার বেনজীরকে দেশে ফেরাতে উদ্যোগ সম্পর্কে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি উদ্যোগে ঢাকার চারপাশের নৌপথে চলবে ওয়াটার বাস জুলাই সনদ ও গণহত্যার বিচার নিশ্চিত করা হবে: মাহদী আমিন টেকনাফে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ১ মোদির বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের গুম-খুনের প্রশ্ন না তুলে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন— কাদের গনি চৌধুরী নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

প্রযুক্তিনির্ভর গবেষণায় সরকারের পূর্ণ সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি সম্ভাবনাময় শিল্পখাত বিকাশে সরকার কাজ করছে, যাতে দেশের অর্থনীতি আরও বহুমুখী ও শক্তিশালী হয়ে ওঠে।

রোববার, ২ আগস্ট বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য এ সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুন  ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের আরও সক্রিয় হতে হবে। কেউ প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এ সময় এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। তিনি রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে খোঁজ নেন এবং এর প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সরকারি সহায়তার আশ্বাস দেন।

বিজয়ী দলের সদস্যদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তারা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে কাজ করার পাশাপাশি নিজস্ব উদ্যোগে নতুন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহের কথা জানান। জবাবে প্রধানমন্ত্রী পুনরায় বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অর্থনীতিকে আরও গতিশীল করতে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বহুমুখী রপ্তানিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার এসব খাতে বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে।

বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি এ খাতে দক্ষ জনবল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ শিল্পের বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে বাংলাদেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্সআপ এবং কানাডা তৃতীয় স্থান অর্জন করে।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রযুক্তিনির্ভর গবেষণায় সরকারের পূর্ণ সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি সম্ভাবনাময় শিল্পখাত বিকাশে সরকার কাজ করছে, যাতে দেশের অর্থনীতি আরও বহুমুখী ও শক্তিশালী হয়ে ওঠে।

রোববার, ২ আগস্ট বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য এ সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুন  বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী