ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 55

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা তাদের ভাষায় ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

মিডল ইস্ট আইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছিল।

আরও পড়ুন  ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন ট্রাম্প

বিবৃতিতে আরও বলা হয়, সতর্কতামূলক গুলি ছোড়ার পর ওই জাহাজটিকে থামানো হয়।

আইআরজিসি জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া ভবিষ্যতে নতুন কোনো হামলা বা তাদের ঘোষিত নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে বলেও আইআরজিসির বিবৃতিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

আপডেট সময় ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬