ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 78

ছবি সংগৃহীত

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেন এজেই দেশটির বিরুদ্ধে পরিচালিত সামরিক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তুলে দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ আদায়ে আইনি উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। শনিবার (১১ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএসএনএর বরাতে মোহসেন এজেই বলেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়োনিস্ট শাসকগোষ্ঠী’ ইরান ও এর জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে তাদের অভিযোগ। এসব ঘটনার বিচার নিশ্চিত করা, দায়ীদের শাস্তির আওতায় আনা এবং অভিযোগের গুরুত্ব অনুযায়ী ক্ষতিপূরণ আদায়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  গাজায় স্থায়ী যুদ্ধবিরতির শর্তে অনড় হামাস, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চায় সংশোধন

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিজ্ঞ আন্তর্জাতিক আইনজীবী ও বিভিন্ন দেশের আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন মোহসেন এজেই। বৈঠকে ইরানের অভিযোগগুলো আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে উপস্থাপন ও আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

মোহসেন এজেই আরও দাবি করেন, কয়েক দশক ধরে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েল হত্যা, গণহত্যা ও শিশু হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান তার অবস্থান অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, ‘জায়োনিস্টদের’ বিরুদ্ধে যেখানে প্রতিরোধ গড়ে উঠবে, সেখানে সহযোগিতা করতে ইরান দ্বিধা করবে না। পাশাপাশি ইরানি জনগণের ওপর আরোপিত ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আইনি লড়াই অব্যাহত থাকবে বলেও জানান ইরানের বিচার বিভাগের প্রধান।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবি ইরানের

আপডেট সময় ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেন এজেই দেশটির বিরুদ্ধে পরিচালিত সামরিক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তুলে দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ আদায়ে আইনি উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। শনিবার (১১ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএসএনএর বরাতে মোহসেন এজেই বলেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়োনিস্ট শাসকগোষ্ঠী’ ইরান ও এর জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে তাদের অভিযোগ। এসব ঘটনার বিচার নিশ্চিত করা, দায়ীদের শাস্তির আওতায় আনা এবং অভিযোগের গুরুত্ব অনুযায়ী ক্ষতিপূরণ আদায়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  ট্রাম্পের মন্তব্যে যুক্তরাষ্ট্র সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর