ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ট্রাম্পকে হত্যার পরিকল্পনার, গোয়েন্দা তথ্য দিল ইসরায়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 26

ছবিসংগৃহীত

ইসরায়েল দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে ইরান। এ বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছে তেল আবিব। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, তথ্যগুলো সত্য প্রমাণিত হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রথম মেয়াদে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে ইরান।

আরও পড়ুন  "গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি"

তবে এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। জাতিসংঘে ইরানের মিশনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে হোয়াইট হাউস নতুন করে মন্তব্য না করে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বক্তব্যের দিকেই সংবাদমাধ্যমকে নির্দেশ করেছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং তিনি বিভিন্ন লক্ষ্য তালিকায় রয়েছেন বলে মনে করেন। একই সঙ্গে এ পর্যন্ত ভাগ্য তার পক্ষে ছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ইরান ইস্যুতে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানে কিছু পার্থক্য দেখা দিয়েছে। নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিলেও ট্রাম্প সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার আশঙ্কা, দীর্ঘমেয়াদি সংঘাত বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়। এ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (৯ জুলাই) ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই নেতা পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। একই সঙ্গে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কেও নেতানিয়াহুকে অবহিত করেছেন ট্রাম্প।

এদিকে, নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু শোকাহত মানুষের মধ্যে ট্রাম্পবিরোধী স্লোগান এবং ব্যানার প্রদর্শনের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরুর সময় ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ঘনঘন যোগাযোগ ছিল। যদিও বর্তমানে দুই নেতা নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে কয়েকটি ফোনালাপে তাদের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিতও পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পকে হত্যার পরিকল্পনার, গোয়েন্দা তথ্য দিল ইসরায়েল

আপডেট সময় ১০:০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইসরায়েল দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে ইরান। এ বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছে তেল আবিব। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, তথ্যগুলো সত্য প্রমাণিত হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রথম মেয়াদে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে ইরান।

আরও পড়ুন  ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত আরও ৫৬ জন