ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে কৃষকদের পাশে সরকার: টুকু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 106

ছবি: সংগৃহীত

প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সহায়তায় কাজ করা হচ্ছে।

শনিবার, ৪ জুলাই বিকেলে টাঙ্গাইল শহরে নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধন এবং প্রান্তিক উদ্যোক্তা ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে ছাগল ও মহিষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি সংসদেও আলোচনা হচ্ছে।

আরও পড়ুন  ৪ জেলায় নতুন করে বন্যার আশঙ্কা, কৃষকদের জন্য জরুরি সতর্কতা

তিনি জানান, এ কর্মসূচির আওতায় ১০ জন প্রান্তিক উদ্যোক্তার মধ্যে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যের মধ্যে ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি খাদ্য, প্রয়োজনীয় ভিটামিন ও ওষুধও দেওয়া হয়েছে। এসব সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামছুন্নাহার আহম্মদ এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

নিউজটি শেয়ার করুন

অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে কৃষকদের পাশে সরকার: টুকু

আপডেট সময় ১১:৫২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সহায়তায় কাজ করা হচ্ছে।

শনিবার, ৪ জুলাই বিকেলে টাঙ্গাইল শহরে নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধন এবং প্রান্তিক উদ্যোক্তা ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে ছাগল ও মহিষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি সংসদেও আলোচনা হচ্ছে।

আরও পড়ুন  ট্রাম্পের অভিযোগ: বাইডেনের আমলে ২ কোটির বেশি অবৈধ অভিবাসীর প্রবেশ, বাইডেন সরকারের সমালোচনা