ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

সফর শেষে দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 115

ছবি: সংগৃহীত

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং সামরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আরও পড়ুন  আজ ঢাকা সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে গত শনিবার (২৮ জুন) চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

সফর শেষে দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান

আপডেট সময় ০৩:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং সামরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আরও পড়ুন  শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী