ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে হার্নান গিল নামে এক নিরাপত্তারক্ষীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযান শেষে তাকে নিরাপদে বের করে আনেন উদ্ধারকর্মীরা। গত ২৪ জুন দেশটিতে আঘাত হানা জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, ভূমিকম্পের সময় রাজধানীর সংলগ্ন কাতিয়া লা মার এলাকার ‘গালেরিয়াস প্লায়া গ্রান্দে’ শপিংমলের পাশের একটি পার্কিং ভবনের বেজমেন্টে দায়িত্ব পালন করছিলেন হার্নান গিল। সেখানে থাকা ছোট একটি কংক্রিটের নিরাপত্তা বুথ তার চারপাশে সুরক্ষার আবরণ তৈরি করায় প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচেও তিনি প্রাণে বেঁচে যান।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কোস্টারিকার রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল প্রথম গিলের ক্ষীণ কণ্ঠস্বর শনাক্ত করেন। এরপর ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান শুরু করে।

আরও পড়ুন  দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা অন্তত ১২ জন

উদ্ধারকারীরা জানান, গিলের অবস্থান শনাক্ত করার পর তার কাছে পৌঁছাতে প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপ সরাতে হয়েছে। এ কাজে ১০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। উদ্ধারপথ কয়েকবার ধসে পড়ায় অভিযান আরও জটিল হয়ে ওঠে।

ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অবস্থায় গিলকে পানি ও স্যালাইন সরবরাহ করা হয়। বুধবার (১ জুলাই) রাতে ছোট একটি ক্যামেরা ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করিয়ে প্রথমবারের মতো তাকে দেখা যায়। ভিডিওতে ধুলাবালি থেকে সুরক্ষার জন্য তাকে মুখে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।

মেক্সিকান রেড ক্রসের সদস্য মার্কো আন্তোনিও ফ্রাঙ্কো জানান, পুরো সময়জুড়ে হার্নান গিল মানসিকভাবে দৃঢ় ছিলেন। এমনকি তিনি নিজের পছন্দের একটি পানীয় পান করার ইচ্ছার কথাও জানান। দীর্ঘ আট দিনের অভিযানের পর তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলে উদ্ধারকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

আপডেট সময় ১১:১৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬