ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নকল ধরা পড়লে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 123

ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রপ্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৪ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  আজ বাদ জুমা: সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একযোগে বিক্ষোভ

পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, উত্তরপত্র মূল্যায়নের মান নিশ্চিত করতে এলোমেলোভাবে খাতা পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক দায়িত্ব পালনে অবহেলা করলে বা মূল্যায়নে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা কার্যক্রমকে নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নকল ধরা পড়লে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় ০১:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রপ্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৪ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাচ্ছে ১৫০ শিক্ষার্থী; মানতে হবে ৬ শর্ত