ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম :

‘কৃশ ৪’-এর জন্য ৫০০ কোটি রুপি দাবি করেছে হৃত্বিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 111

ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ সিক্যুয়েল নিয়ে দীর্ঘ দেড় দশক ধরে দর্শকদের অপেক্ষা চললেও সিনেমাটির নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। এর পেছনে অভিনেতা হৃতিক রোশনের ৫০০ কোটি রুপি দাবির একটি গুঞ্জন চাউর হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে, আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও অ্যাকশন নিশ্চিত করতে হৃতিক এই বিশাল অঙ্কের বাজেট চেয়েছেন, যার কারণে প্রযোজনা সংস্থা ছবিটি নিয়ে এগোতে পারছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কৃশ ৪’ সিনেমার মাধ্যমে হৃতিক রোশন প্রথমবারের মতো পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন। এই বিগ বাজেট প্রজেক্টের জন্য তিনি ৫০০ কোটি রুপি নির্ধারণ করলেও সহ-প্রযোজক প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া এই বাজেটে সায় দেননি। তিনি সিনেমাটির বাজেট ৩৫০ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান বলে গুঞ্জন রয়েছে। বাজেটের এই মতপার্থক্যের কারণেই সিনেমাটির কাজ থমকে আছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন  আহত সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত নিয়ে শঙ্কায় চিকিৎসকরা

তবে এই পুরো বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দিয়েছেন ‘কৃশ’ সিরিজের মূল পরিচালক ও হৃতিকের বাবা রাকেশ রোশন। তিনি জানান, বাজেট নিয়ে আদিত্য চোপড়া বা হৃতিকের মধ্যে কোনো ধরনের মতবিরোধ তৈরি হয়নি। সব ধরনের দর্শকের পছন্দসই একটি মানসম্মত সিনেমা তৈরি করতে কিছুটা সময় প্রয়োজন বলেই এই বিলম্ব হচ্ছে। তিনি অতীতেও এই ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোর জন্য যথেষ্ট সময় নিয়েছিলেন বলে উল্লেখ করেন।

চলচ্চিত্রটি নির্মাণে বিলম্বের প্রকৃত কারণ ব্যাখ্যা করে প্রবীণ এই নির্মাতা জানান, হৃতিক রোশন চলতি বছরেই তার নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন এবং বর্তমানে সেটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির টিম এখন হৃতিকের শুটিংয়ের জন্য শিডিউলের অপেক্ষায় রয়েছে। আদিত্য চোপড়া, হৃতিক রোশন এবং রাকেশ রোশনের মধ্যে চমৎকার পেশাদার সমন্বয় রয়েছে এবং সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, ২০০৩ সালে ‘কোই মিল গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল। এরপর সর্বশেষ ২০১৩ সালে মুক্তি পায় ‘কৃশ ৩’। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বহুল আলোচিত ‘কৃশ ৪’ সিনেমাটি এখনো পরিকল্পনার স্তরেই রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

‘কৃশ ৪’-এর জন্য ৫০০ কোটি রুপি দাবি করেছে হৃত্বিক

আপডেট সময় ০৩:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

বলিউডের জনপ্রিয় সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ সিক্যুয়েল নিয়ে দীর্ঘ দেড় দশক ধরে দর্শকদের অপেক্ষা চললেও সিনেমাটির নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। এর পেছনে অভিনেতা হৃতিক রোশনের ৫০০ কোটি রুপি দাবির একটি গুঞ্জন চাউর হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে, আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও অ্যাকশন নিশ্চিত করতে হৃতিক এই বিশাল অঙ্কের বাজেট চেয়েছেন, যার কারণে প্রযোজনা সংস্থা ছবিটি নিয়ে এগোতে পারছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কৃশ ৪’ সিনেমার মাধ্যমে হৃতিক রোশন প্রথমবারের মতো পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন। এই বিগ বাজেট প্রজেক্টের জন্য তিনি ৫০০ কোটি রুপি নির্ধারণ করলেও সহ-প্রযোজক প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া এই বাজেটে সায় দেননি। তিনি সিনেমাটির বাজেট ৩৫০ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান বলে গুঞ্জন রয়েছে। বাজেটের এই মতপার্থক্যের কারণেই সিনেমাটির কাজ থমকে আছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন  ৬০-এ প্রেমের নতুন অধ্যায়! জন্মদিনে রহস্যময়ী গৌরীকে প্রকাশ্যে আনলেন আমির খান