ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ সদস্য আইসিইউতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 103

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

আহতরা হলেন আলী হোসেন , তার স্ত্রী হাসনাহেনা এবং মেয়ে আখি । পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনে ঝলসে যান তিনজন।

আরও পড়ুন  হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে

চিকিৎসকরা জানান, আলী হোসেনের শরীরের প্রায় পুরো অংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী হাসনাহেনার শরীরের বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে। তুলনামূলকভাবে কম আহত হলেও মেয়ে আখিকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের অবস্থা বিবেচনায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে পরিবারের কর্তা ও তার স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে গ্যাস লিকেজের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে

নিউজটি শেয়ার করুন

উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ সদস্য আইসিইউতে

আপডেট সময় ০৬:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

আহতরা হলেন আলী হোসেন , তার স্ত্রী হাসনাহেনা এবং মেয়ে আখি । পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনে ঝলসে যান তিনজন।

আরও পড়ুন  বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩