ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

নতুন রেকর্ড গড়তে প্রস্তুত মহাতারকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 64

ছবি: সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপের ঐতিহাসিক শিরোপা নিজেদের করে নিয়ে ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছিলেন লিওনেল মেসি। তবে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকর সেখানেই থেমে যাননি। আরও একবার বিশ্বমঞ্চ মাতাতে প্রস্তুত তিনি। আসন্ন বিশ্বকাপে মাঠে নামলেই একাধিক ঐতিহাসিক রেকর্ড নিজের নামে করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে এলএমটেনের সামনে।

বিশ্বকাপের ইতিহাসে অলরেডি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি লিওনেল মেসির দখলেই রয়েছে। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচটি আসর মিলিয়ে তিনি সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলেছেন, যা আসন্ন বিশ্বকাপে মাঠে নামলে নিশ্চিতভাবেই আরও বাড়বে। পাশাপাশি গোলসংখ্যার দিক থেকেও তিনি নতুন ইতিহাস গড়তে পারেন। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৬টি গোলের রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে, যেখানে মেসির বর্তমান গোল সংখ্যা ১৩টি। এই আসরে আর মাত্র ৪টি গোল করতে পারলেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি নিজের করে নেবেন মেসি।

তাছাড়া মেসি তার ক্যারিয়ারের ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করলেও কেবল ২০১০ সালের আসরে কোনো গোল পাননি। এবার যদি তিনি জালের দেখা পান, তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়বেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট বা গোল করানোর রেকর্ডটি এখন যৌথভাবে লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার দখলে রয়েছে, যেখানে উভয়েই ৮টি করে অ্যাসিস্ট করেছেন। এই বিশ্বকাপে আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই তিনি ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন এবং দুটি গোল করালে পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক হবেন এলএমটেন।

আরও পড়ুন  ফের বাড়ল স্বর্ণের দাম, আগের রেকর্ড ছাড়াল ২২ ক্যারেট স্বর্ণ

সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে তাঁর নেতৃত্বের রেকর্ডে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলের অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড কারও নেই। মেসি যদি এবার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারেন, তবে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে জোড়া বিশ্বকাপ উঁচিয়ে ধরার অনন্য কীর্তি গড়বেন তিনি। এছাড়া আর্জেন্টিনা ফাইনালে উঠলে তিনিই হবেন বিশ্বের প্রথম অধিনায়ক, যিনি দলকে তিনবার (২০১৪, ২০২২ ও ২০২৬) বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করবেন।

নিউজটি শেয়ার করুন

নতুন রেকর্ড গড়তে প্রস্তুত মহাতারকা

আপডেট সময় ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

২০২২ সালের কাতার বিশ্বকাপের ঐতিহাসিক শিরোপা নিজেদের করে নিয়ে ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছিলেন লিওনেল মেসি। তবে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকর সেখানেই থেমে যাননি। আরও একবার বিশ্বমঞ্চ মাতাতে প্রস্তুত তিনি। আসন্ন বিশ্বকাপে মাঠে নামলেই একাধিক ঐতিহাসিক রেকর্ড নিজের নামে করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে এলএমটেনের সামনে।

বিশ্বকাপের ইতিহাসে অলরেডি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি লিওনেল মেসির দখলেই রয়েছে। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচটি আসর মিলিয়ে তিনি সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলেছেন, যা আসন্ন বিশ্বকাপে মাঠে নামলে নিশ্চিতভাবেই আরও বাড়বে। পাশাপাশি গোলসংখ্যার দিক থেকেও তিনি নতুন ইতিহাস গড়তে পারেন। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৬টি গোলের রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে, যেখানে মেসির বর্তমান গোল সংখ্যা ১৩টি। এই আসরে আর মাত্র ৪টি গোল করতে পারলেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি নিজের করে নেবেন মেসি।

তাছাড়া মেসি তার ক্যারিয়ারের ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করলেও কেবল ২০১০ সালের আসরে কোনো গোল পাননি। এবার যদি তিনি জালের দেখা পান, তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়বেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট বা গোল করানোর রেকর্ডটি এখন যৌথভাবে লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার দখলে রয়েছে, যেখানে উভয়েই ৮টি করে অ্যাসিস্ট করেছেন। এই বিশ্বকাপে আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই তিনি ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন এবং দুটি গোল করালে পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক হবেন এলএমটেন।

আরও পড়ুন  সালমান খানের ‘সিকান্দার’ : মুক্তির আগেই রেকর্ড ১৬৫ কোটির ব্রেকিং আয়!