ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

পাকিস্তানে সেনাবাহী ট্রেনে আত্মঘাতী হামলা, নিহত ২৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 98

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটায় সেনা সদস্য বহনকারী জাফর এক্সপ্রেস ট্রেনে আত্মঘাতী হামলার ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রোববার, ২৪ মে কোয়েটার চমন ফাটকের কাছে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর ট্রেনটির কয়েকটি কামরা দুমড়ে-মুচড়ে যায়। এতে বহু যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রেললাইনের পাশে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণের জেরে আশপাশের কয়েকটি বাড়ি ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন  মুর্শিদাবাদে উত্তেজনা অব্যাহত, সহিংসতায় নিহত ৩, গ্রেপ্তার ২০০ জন

ঘটনার পরপরই পাকিস্তান সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কামরাগুলোর ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনে বিপুলসংখ্যক সেনাসদস্য ছিলেন। সে কারণেই ট্রেনটিকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি-এর মজিদ ব্রিগেড। সংগঠনটির দাবি, কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে সেনা সদস্য বহনকারী কামরাগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

কোয়েটা পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে একটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং কয়েকটি কামরায় আগুন ধরে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বালোচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার পর্যন্ত চলাচল করে জাফর এক্সপ্রেস। গত দুই বছরে একাধিকবার ট্রেনটি হামলার শিকার হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

গত বছরের অক্টোবরেও সিন্ধু প্রদেশের সুলতানকোট এলাকায় জাফর এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া নভেম্বরেও ট্রেনটিতে হামলার অভিযোগ ওঠে। একই বছরের মার্চে ট্রেনটির যাত্রীদের জিম্মি করার ঘটনাও ঘটে, যেখানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে সেনাবাহী ট্রেনে আত্মঘাতী হামলা, নিহত ২৩

আপডেট সময় ০৩:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটায় সেনা সদস্য বহনকারী জাফর এক্সপ্রেস ট্রেনে আত্মঘাতী হামলার ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রোববার, ২৪ মে কোয়েটার চমন ফাটকের কাছে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর ট্রেনটির কয়েকটি কামরা দুমড়ে-মুচড়ে যায়। এতে বহু যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রেললাইনের পাশে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণের জেরে আশপাশের কয়েকটি বাড়ি ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন  মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত