ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 97

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ওই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়েছে, তবে অপর অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অভিযুক্ত দুই যুবকই এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে এএসআইয়ের কাছ থেকে পিস্তল ছিনতাই, অভিযানে নেমেছে পুলিশ

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটার পর শিশুটির মা বিষয়টি প্রথমদিকে বুঝতে পেরেও তাৎক্ষণিকভাবে কাউকে কিছু জানাননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তখনই পুরো বিষয়টি জানাজানি হয়।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার বিষয়ে দুটি ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। শিশুটির মায়ের দাবি, তার সন্তানকে ধর্ষণ করা হয়েছে। অপরদিকে ভুক্তভোগী শিশুটির বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত দুজনের মধ্যে একজন তাকে ধর্ষণের চেষ্টা করেছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। তার শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার পর ঘটনার প্রকৃত রহস্য ও সঠিক তথ্য জানা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ১১:৩০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬