ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 143

ছবি সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে দেশের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ও চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি এবং এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল জানান, জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সরকার এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তিনি ডিসিদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় পর্যায়ে সরকারকে নেতৃত্ব দিতে হবে এবং সব কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “জনগণই এ দেশের মালিক”, তাই তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন  বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত বছরগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থায় হওয়া ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এই খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে।” তিনি ঘোষণা দেন যে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব দুর্নীতির সুষ্ঠু তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের লুটতরাজ আর না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে মন্ত্রণালয় বদ্ধপরিকর।

এছাড়া প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্থানীয় সরকারকে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করার মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

আগামী এক বছরের মধ্যে দেশের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ও চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি এবং এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল জানান, জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সরকার এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তিনি ডিসিদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় পর্যায়ে সরকারকে নেতৃত্ব দিতে হবে এবং সব কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “জনগণই এ দেশের মালিক”, তাই তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন  বাংলাদেশকে যারা মানেনি, তারাই এখন অস্থিতিশীলতা তৈরি করছে: মির্জা ফখরুল