ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি: স্পিকারের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি: মহাসমাবেশ ও সমাবেশের ঘোষণা ২৮ ও ২৯ এপ্রিল হয়নি কোনো লোডশেডিং: বিদ্যুৎ বিভাগ কক্সবাজারের আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৩ ডেমরায় কালি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিস বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে দুই গুরুত্বপূর্ণ বিল পাশ ব্রিটিশ ও পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধনের ঘোষণা আইনমন্ত্রীর দুই হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

কক্সবাজারের আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ‘হোটেল নিশীতা’র ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তি অর্জুন দাশ (৬০) ফেনী জেলার বাসিন্দা এবং তিনি শ্রীধাম চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও হোটেল সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ জনৈক এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নিয়েছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। বুধবার বিকেলে কক্ষটির সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান হোটেলের কর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন  সপ্তম বাংলাদেশি হিসেবে কক্সবাজার থেকে এভারেস্ট জয় করলেন শাকিল

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরবর্তীতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অর্জুন দাশকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে যে, দীর্ঘ সময় কক্ষের ভেতরে পড়ে থাকায় মরদেহটিতে পচন ধরে অর্ধগলিত হয়ে গেছে। উদ্ধারকালে মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়েছে।

সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃষ্টির কারণে মরদেহ সরিয়ে নিতে কিছুটা সময় দেরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এ বিষয়ে জানান, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে শনাক্ত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ‘হোটেল নিশীতা’র ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তি অর্জুন দাশ (৬০) ফেনী জেলার বাসিন্দা এবং তিনি শ্রীধাম চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও হোটেল সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ জনৈক এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নিয়েছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। বুধবার বিকেলে কক্ষটির সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান হোটেলের কর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন  বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার,শনাক্ত ১