ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৩ ডেমরায় কালি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিস বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে দুই গুরুত্বপূর্ণ বিল পাশ ব্রিটিশ ও পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধনের ঘোষণা আইনমন্ত্রীর দুই হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন গলাচিপায় মোমবাতির আলোয় ডিগ্রি পরীক্ষা যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় সিলেটে নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এসএমপির ইরানের তিন স্তরের শান্তি প্রস্তাব: ট্রাম্পের আপত্তিতে ঝুলে আছে সমঝোতা ভিজিট ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা; অমান্য করলেই জরিমানা

গলাচিপায় মোমবাতির আলোয় ডিগ্রি পরীক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

সারাদেশে চলমান বৈরী আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ায় পটুয়াখালীর গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে মোমবাতির আলোয় ডিগ্রি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস এবং হিসাববিজ্ঞানসহ মোট চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে ওই সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রাকৃতিক আলোর স্বল্পতা ও কেন্দ্রের সাতটি কক্ষে অন্ধকার নেমে আসায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র কর্তৃপক্ষ মোমবাতির ব্যবস্থা করলে প্রায় এক ঘণ্টা মোমবাতির আলোতেই পরীক্ষা চালিয়ে যান শিক্ষার্থীরা।

আরও পড়ুন  কুয়াশায় ঢাকায় ব্যাহত বিমান চলাচল, ৮ আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট

এদিনের পরীক্ষায় ওই কেন্দ্রে মোট ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেন। কেন্দ্র পরিদর্শক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস জানান, প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ না থাকায় সাময়িকভাবে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার কার্যক্রম সচল রাখা হয়। পরবর্তীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ও যান্ত্রিক ত্রুটির ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যেই সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য, গত দুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও কালবৈশাখী ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে চলমান পাবলিক পরীক্ষাগুলোতেও। প্রতিকূলতার মাঝেও পরীক্ষা চালিয়ে যাওয়ায় কেন্দ্র কর্তৃপক্ষের তৎপরতা ও শিক্ষার্থীদের ধৈর্য্য প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গলাচিপায় মোমবাতির আলোয় ডিগ্রি পরীক্ষা

আপডেট সময় ০১:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সারাদেশে চলমান বৈরী আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ায় পটুয়াখালীর গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে মোমবাতির আলোয় ডিগ্রি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস এবং হিসাববিজ্ঞানসহ মোট চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে ওই সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রাকৃতিক আলোর স্বল্পতা ও কেন্দ্রের সাতটি কক্ষে অন্ধকার নেমে আসায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র কর্তৃপক্ষ মোমবাতির ব্যবস্থা করলে প্রায় এক ঘণ্টা মোমবাতির আলোতেই পরীক্ষা চালিয়ে যান শিক্ষার্থীরা।

আরও পড়ুন  ছয় জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ও নদীবন্দরে সতর্কতা জারি