ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মাগুরায় প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 127

ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে ছাবিনগর গ্রামের ভ্যানচালক মোতাহার মন্ডলের ভ্যানে চড়ে লাঙ্গলবাঁধের উদ্দেশ্যে রওনা হন হাফিজুর রহমান। ভ্যানটি ছাবিনগর স্ট্যান্ড এলাকায় প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুড়ছে যায় এবং শিক্ষক হাফিজুর রহমান ও ভ্যানচালক মোতাহার মন্ডল দুজনেই গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালক মোতাহার মন্ডল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হাফিজুর রহমান শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।

আরও পড়ুন  গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘন্টায় নিহত অন্তত ৭২ জন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক পলাতক থাকলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষক হাফিজুর রহমানের এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও শৈলকুপার হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এবং ঘাতক চালকের শাস্তির জন্য এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

মাগুরায় প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

আপডেট সময় ১২:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে ছাবিনগর গ্রামের ভ্যানচালক মোতাহার মন্ডলের ভ্যানে চড়ে লাঙ্গলবাঁধের উদ্দেশ্যে রওনা হন হাফিজুর রহমান। ভ্যানটি ছাবিনগর স্ট্যান্ড এলাকায় প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুড়ছে যায় এবং শিক্ষক হাফিজুর রহমান ও ভ্যানচালক মোতাহার মন্ডল দুজনেই গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালক মোতাহার মন্ডল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হাফিজুর রহমান শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।

আরও পড়ুন  ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে ধাক্কা: চালকের সহকারী নিহত, চালক গুরুতর আহত