ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 130

ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক পথচলা শুরুতেই আইনি জটিলতার মুখে পড়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অনুমতি ছাড়া বিশাল জনসভা ও র‍্যালি আয়োজনের অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ। সিনেমা পাইরেসির ধাক্কা সামলে ওঠার আগেই এই আইনি পদক্ষেপ বিজয়ের জন্য নতুন এক অস্বস্তি তৈরি করল।

পুলিশি সূত্র অনুযায়ী, চেন্নাইয়ের জনবহুল টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’-এর পক্ষ থেকে একটি বিশাল র‍্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই কর্মসূচির জন্য আগে থেকে স্থানীয় পুলিশের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ব্যস্ততম ওই এলাকায় হাজার হাজার ভক্ত ও কর্মীর উপস্থিতিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন  শিক্ষার্থীদের মুচলেকা দিলে মামলা-জিডি প্রত্যাহারের ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের

নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের মাম্বালাম থানা পুলিশ থালাপতি বিজয় এবং তার দলের অন্যতম নেতা এন আনন্দের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ এবং জনসাধারণের যাতায়াতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

র‍্যালির সময় বিজয় একটি হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আলোকসজ্জা ও ভক্তদের ভিড়ের কারণে ওই এলাকার রাস্তা দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ ছিল। নিয়ম না মেনে এমন শক্তি প্রদর্শনকে আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্তমানে তিনি ও তার দল ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক এই আইনি জটিলতা তার প্রচারণায় কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা

আপডেট সময় ০৩:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক পথচলা শুরুতেই আইনি জটিলতার মুখে পড়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অনুমতি ছাড়া বিশাল জনসভা ও র‍্যালি আয়োজনের অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ। সিনেমা পাইরেসির ধাক্কা সামলে ওঠার আগেই এই আইনি পদক্ষেপ বিজয়ের জন্য নতুন এক অস্বস্তি তৈরি করল।

পুলিশি সূত্র অনুযায়ী, চেন্নাইয়ের জনবহুল টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’-এর পক্ষ থেকে একটি বিশাল র‍্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই কর্মসূচির জন্য আগে থেকে স্থানীয় পুলিশের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ব্যস্ততম ওই এলাকায় হাজার হাজার ভক্ত ও কর্মীর উপস্থিতিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন  বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে মামলা