ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 85

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে প্রদেশের মেলাউই এলাকার একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই হেলিকপ্টারটি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে দীর্ঘ তল্লাশি চালিয়ে ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিধ্বস্ত যানটির ধ্বংসাবশেষ ও আরোহীদের মরদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটিতে দুইজন ক্রু সদস্য এবং ছয়জন যাত্রী ছিলেন। একটি পাম তেল কোম্পানির মালিকানাধীন বাগান এলাকা থেকে উড্ডয়ন করার পরপরই এটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম ও পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজে নিয়োজিত সেনা ও পুলিশ সদস্যদের সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।

আরও পড়ুন  আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

উদ্ধারকারীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর কাউকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। আট আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ধ্বংসাবশেষ ও মরদেহগুলো উদ্ধারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি যৌথ তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি প্রতিকূল আবহাওয়া এর পেছনে দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু

আপডেট সময় ০৭:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে প্রদেশের মেলাউই এলাকার একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই হেলিকপ্টারটি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে দীর্ঘ তল্লাশি চালিয়ে ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিধ্বস্ত যানটির ধ্বংসাবশেষ ও আরোহীদের মরদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটিতে দুইজন ক্রু সদস্য এবং ছয়জন যাত্রী ছিলেন। একটি পাম তেল কোম্পানির মালিকানাধীন বাগান এলাকা থেকে উড্ডয়ন করার পরপরই এটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম ও পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজে নিয়োজিত সেনা ও পুলিশ সদস্যদের সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।

আরও পড়ুন  এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্তে ৫ মেডিকেল চিকিৎসা শিক্ষার্থী নিহত